ভোলাহাটে উপজেলা প্রশাসনের মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার (২০শে মার্চ ‘২৫) বেলা ১১টায় উপজেলা মডেল মসজিদ ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
মাসিক উপজেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচারণা, আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ, সার্বজনীন জন্মনিবন্ধন টাস্ক ফোর্স, আইসিটি সংক্রান্ত এবং ইনোভেশন টিমের সভাগুলিতে অংশ নেন, থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুব হাসান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হক চুটু ও আফাজ উদ্দিন পানু মিঞা, বিজিবি চাঁনশিকারী কোম্পানী কমান্ডার সুবেদার ইদ্রিস আলী, উপজেলা প্রকৌশলী আহারাম আলী, সমাজসেবা অফিসার নাসিম উদ্দিন, আরডিও সবুজ আলী, শিক্ষা কর্মকর্তা মুননুন সুলতানা, বিএমডিএ প্রকৌশলী লোকমান হাকিম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরুল হক, বীরমুক্তিযোদ্ধা মোঃ তৈমুর হোসেন, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী সন্ধ্যা রানী, স্থানীয় সাংবাদিক ও সুধীজনেরা উপস্থিত ছিলেন।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে আইন-শৃঙ্খলা কমিটির আলোচনা সভায় উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ এবং অন্যান্য সুধীজনেরা।

















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































